সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র যাওয়ার তারিখ চূড়ান্ত হয়েছে। এর আগে একাধিকবার সফরের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়।
জানা গেছে, ২০১৯ সালে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপন প্রকল্প হাতে নেয় সরকার। এই প্রকল্পের অংশ হিসেবে ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (HVAC) সিস্টেম ট্রেনিং’ কর্মসূচির আওতায় তারা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।
তবে এই সফরের ব্যয় বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবসা প্রতিষ্ঠান ডানহাম-বুশ।
যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য অনুমতি পাওয়া কর্মকর্তারা হলেন—গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি প্রকল্প পরিচালকসহ অধিদপ্তরের সাত কর্মকর্তা এসি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের জন্য বিদেশ সফরের অনুমতি নেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী
গুলশানে পথচারীকে মারধর, রাশিয়ান মনিকাকে আইনি নোটিশ
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সাবেক মন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিচার শুরু