Wednesday, March 11th, 2026, 4:16 pm

রংপুরে আনসার ভিডিপির ঈদ উপহার সামগ্রী বিতরণ

রংপুর ব্যুরো:

রংপুরে আনসার  ভিডিপির ঈদ উপহার সামগ্রী বিতরণ  করেছে । বুধবার নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে আনসার- ভিডিপির ইউনিয়ন,ওয়ার্ড দলনেতা, দলনেত্রী , আনসার কমান্ডারদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল । ঈদ উপহার সামগ্রী হিসেবে আনসার – ভিডিপি সদস্যদের প্রতি জনকে ১ কেজি পোলাও এর  চাউল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২প্যাকেট সাধারণ সেমাই, ৫০০ গ্রাম সুজি, ১প্যাকেট গুড়ো দুধ,ও লুডুস ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি উপমহাপরিচালক  আবদুল আউয়াল এ সময় ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, অপরাধ মুক্ত, শৃঙ্খলা রক্ষায় স্বপ্নের নতুন সোনার বাংলাদেশ গড়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এবং দেশের উন্নয়নে গতিকে অব্যাহত ও আরো গতিশীল করতে সকলকে নিবেদিত  হয়ে কাজ করার আহ্বান জানান।

ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় রংপুর রেঞ্জ পরিচালক মোঃ শফিকুল আলম, রংপুর সহকারি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান , সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসান ও কাউনিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ রোকেয়া বেগম, মনিটরিং মাঠ কর্মী, গণসংযোগ সহকারি, মিডিয়া প্রতিনিধি ও ও বিভিন্ন ব্যাটালিয়ান আনসার সদস্য বৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।