ঢাকা জেলার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। সোমবার (৯ মার্চ) রাত এবং মঙ্গলবার (১০ মার্চ) সকালে সাভার পৌরসভার পৃথক দুটি ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।
র্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে এই অভিযানগুলো পরিচালিত হয়। ৯ মার্চ রাত ১১:১৫ মিনিটের দিকে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের সবুজ বাগ এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া ১০ মার্চ সকাল ১০:২৫ মিনিটের দিকে ২নং ওয়ার্ডের পূর্ব জামসিন জয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ অপর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ সেন্টু হোসেন জীবন (৩৫), পিতা- মোঃ এয়াকুব হোসেন, সাভার পৌরসভা এলাকা। ২. মোঃ হৃদয় আহমেদ (২৩), পিতা- মোঃ তাজু মিয়া, গ্রাম- রামচন্দ্রপুর বাল্লাগ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
র্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, ধামরাই ও আশুলিয়াসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। র্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে এবং সন্ত্রাসবাদ নির্মূলে তাদের এই জোরালো তৎপরতা ও অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আরও পড়ুন
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ ডিআর অফিসে তলব !
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
রংপুরে আনসার ভিডিপির ঈদ উপহার সামগ্রী বিতরণ