Thursday, March 12th, 2026, 4:17 pm

ভ্রাম্যমান আদালতে ৪ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

রংপুর ব্যুরো:

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন এলাকায় র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত যৌথ ভ্রাম্যমান আদালতে ৪ টি প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার  দুপুরে র‌্যাব ১৩ অতিরিক্ত পুলিশ সুপার,সিনিয়র সহকারীপরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান রংপুর র‌্যাব-১৩ ও  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে কোতয়ালী পায়রা চত্বর ও জাহাজ কোম্পানীর মোড় এলাকায় বুধবার সকাল সাড়ে ১১ টা হতে   দুপুর ২টা ৩০ মিটিন পর্যন্ত  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। উক্ত ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মোড়ক বিহীন পণ্য বিক্রয়ের  অপরাধে ৪টি প্রতিষ্ঠান  টপটেন মার্টকে ৫০, হাজার -টাকা  ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার  টাকা  রয়ালিটি মেগামলকে ৩০ হাজার টাকা এবং  নিশাত বেনারশীকে ২০ হাজার টাকা সর্বমোট  এক লক্ষ পঞ্চাশ হাজার  টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।