Thursday, March 12th, 2026, 8:44 pm

শুরুর আগেই পিছিয়ে গেল নারী বিপিএল

 

নারী বিপিএল টি২০ লিগের অভিষেক আসর পিছিয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ থেকে ২১ জুলাই দেশের তিনটি ভেন্যুতে হবে টুর্নামেন্টের প্রথম আসর।

নারী টি২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তড়িঘড়ি করে বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছিল বিসিবি। তবে লিগ পিছিয়ে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। এখন তারা শুধু জাতীয় দলের হয়ে জুনে ইংল্যান্ডে নারী টি২০ বিশ্বকাপে খেলবেন।

বিসিবি জানিয়েছে, জুলাইয়ে বগুরার শহীদ চান্দু স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম এবং ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম হবে নারী বিপিএলের খেলার ভেন্যু।

বর্তমান বৈশ্বিক উত্তেজনার কারণে ফ্র্যাঞ্চাইজিরা লিগ পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। দেশি ও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে সময় চেয়েছেন তারা।

বাস্তবতা হলো, সময়ের সীমাবদ্ধতার কারণে বিসিবি এখনো ফ্র্যাঞ্চাইজি ঠিকমতো খুঁজে পাচ্ছে না।

এনএনবাংলা/