ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন আরও ৯ প্রার্থী। এর মধ্যে রয়েছে বিএনপির চারজন ও জামায়াত জোটের পাঁচজন প্রার্থী। আদালত পরে তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই আসনের ব্যালট ও নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারী বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন:
- নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম
- মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার
- চুয়াডাঙ্গা-১ আসনের মো. শরীফুজ্জামান
- ঢাকা-১১ আসনের এমএ কাইয়ুম
জামায়াতের প্রার্থীদের মধ্যে রয়েছেন:
- খুলনা-৫ আসনের মিয়া গোলাম পরওয়ার (দলীয় সেক্রেটারি জেনারেল)
- কক্সবাজার-৪ আসনের নুর আহমেদ আনোয়ারী
- পিরোজপুর-২ আসনের শামীম সাঈদী
- বরগুনা-২ আসনের ডা. সুলতান আহমদ
- ঢাকা-১০ আসনের জসিম উদ্দিন সরকার
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার প্রেক্ষিতে নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি এ ট্রাইব্যুনালের এখতিয়ার দিয়েছেন বিচারপতি মো. জাকির হোসেনকে।
এনএনবাংলা/


আরও পড়ুন
সংসদের প্রথম অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত, তুললেন সেলফি
শুরুর আগেই পিছিয়ে গেল নারী বিপিএল
বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর হাফিজ ও কায়সার কামাল