Friday, March 13th, 2026, 3:39 pm

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

 

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ১৩তম জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ (শুক্রবার) সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান। খবর বাসস-এর।

পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্বৈরাচার সরানোর আন্দোলনে একই সঙ্গে ছিলেন উল্লেখ করে বিরোধী দলের প্রতি যথেষ্ট সহনশীলতা রয়েছে বলে জানান স্পিকার। তিনি বলেন, ‘সংসদ পরিচালনায় আমার ভূমিকা হচ্ছে ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ।’

সংসদ কেমন হবে এ প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত এই সরকার একটি সুখী, সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবে বলে আমি বিশ্বাস করি এবং সংসদ হবে তার কেন্দ্রবিন্দু।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য তিনি দল থেকে পদত্যাগ করেছেন। বিরোধী দল সংসদে যথেষ্ট সুযোগ পাবে বলেও জানান তিনি।

এনএনবাংলা/