ঝিনাইদহ সদরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরু মিয়া প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
এই সংঘর্ষে তরু মিয়া ও তার ছেলে বিএনপি কর্মী শিপনসহ মোট ৮ জন আহত হন। গুরুতর আহত তরু মিয়াকে দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় নিহত তরু মিয়া বিএনপি কর্মী বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলেল ঝিনাইদহ সদর উপজেলা সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। তিনি ঘটনার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
আজ রাতেই ইরানে ‘সর্বোচ্চ হামলা’ চালানোর হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
১১৪ রানে অলআউট বাংলাদেশ, ১২৮ রানের হার
ইরাকে বিধ্বস্ত মার্কিন সামরিক বিমান, ছয় আরোহীর সবাই নিহত: সেন্টকম