জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের প্রথম অধিবেশন কত দিন চলবে, কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, রোববার (১৫ মার্চ) অধিবেশন শেষ হওয়ার পর ঈদের কারণে স্থগিত রাখা হবে এবং ২৯ মার্চ থেকে পুনরায় সংসদ অধিবেশন শুরু হবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চলবে।
এছাড়া, তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাই শেষে একটি প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন করা হবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির
মেশিন চালু রাখার তেলও শেষ, বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার
নিত্যপণ্যের বাজারে আগুন, শঙ্কা ও অনিশ্চয়তায় মধ্যবিত্তরা