প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের ভাগিনা এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাসও রয়েছেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা: জুবাইদা রহমান
একই ছাতার আওতায় আনা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী