ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছেন—এমন গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে একটি কফিশপ থেকে দুই হাত উঁচু করে দেখিয়ে তিনি জানান, তার হাতের আঙুল পাঁচটি করেই আছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এর আগে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এই গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ওরা আমার সম্পর্কে কী বলছে? দেখুন।”
এর আগে ইরানি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন। এমন দাবির কারণে তিনি প্রকাশ্যে আসছেন না বলেও খবর প্রকাশিত হয়।
এদিকে, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নেতানিয়াহুর বলে দাবি করা হলেও সেটি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। অনেকের দাবি ছিল, ওই ভিডিওতে তার হাতে ছয়টি করে আঙুল দেখা যাচ্ছে। ফলে ভিডিওটি সম্পাদিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন ওঠে।
এর মধ্যেই শনিবার (১৪ মার্চ) নেতানিয়াহুকে ছাড়াই ইসরাইলের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশ হলে তার মৃত্যুর গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
তবে রোববার (১৫ মার্চ) রাত ৮টা ৩৪ মিনিটে এক্সে প্রকাশ করা নতুন ভিডিওতে নেতানিয়াহু একে একে দুই হাত তুলে দেখিয়ে আঙুল পাঁচটি করেই আছে বলে প্রমাণ করার চেষ্টা করেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংকটের সমাধান না হলে রাজপথে নামবে বিরোধী দল
ইসরায়েলের পুলিশ সদর দপ্তর-স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের
ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার