নাটোর প্রতিনিধি :
প্রয় দীর্ঘ ৬ বছর পর মামলার স্বাক্ষ্য প্রমান শেষেনাটোরের বড়াইগ্রামে কৃষক মোবারক হোসেন হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন বছর করে স্বশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালতের বিচারক।
রোববার বেলা ১২ টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হল,আরিফা খাতুন,আসাদুল ইসলাম,আব্দুর রশীদ ও জিহাদ আলী।
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের মোবারক হোসেন ২০২০ সালের ১৫ জুন বাড়ির পাশের বেড়ি বিলে পটলের জমিতে কাজ করতে যায়। এরপর মোবারক দুপুরে একই এরাকায় তার শ্বশুড় বাড়িতে খাওয়া শেষ করে পুনরায় বিলে জমিতে চলে যায়।
এদিকে বিকেল শেষে সন্ধ্যা হতে চললেও মোবারক বাড়িতে ফিরে না আসলে তার স্ত্রী ও শ্বশুড় বাড়ির লোকজন বিলে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যার পর বিলের মধ্যে থেকে মোবারক হোসেনের হাত পা পাট দিয়ে বাধা অবস্থায় দেখতে পায় তারা। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় নিহত মোবারক হোসেনের স্ত্রী মোছাঃ রানী বেগম বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আরিফা খাতুনের স্বীকারোক্তিতে হত্যাকান্ডে জড়িত আসাদুল ইসলাম,আব্দুর রশীদ ও জিহাদ আলীর নাম প্রকাশ করে। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ও এবং তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দী নিয়ে আদালতে প্রতিবেদন দাখিন করেন।
দীর্ঘ প্রায় ৬ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক অভিযুক্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণায় বাদি পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।


আরও পড়ুন
সারিয়াকান্দি পৌরসভার বিভিন্ন স্থানে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কালকিনিতে প্রেমিকাকে ডেকে নিয়ে গলা কর্তন; হাসপাতালে রেখে পালালো প্রেমিক
কুলাউড়ায় ডাইনিং ডিলাইট, পাকশীসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা