কালকিনি-ডাসার (মাদীরপুর) প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে ফেইসবুক মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে প্রেমিকাকে ডেকে নিয়ে গলা কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত প্রেমিকাকে হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যায় কথিত প্রেমিক বায়জিদ ও তার খালা তমা।
শনিবার রাতে পৌর এলাকার ভুরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কথিত প্রেমিক বায়জিদ পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিন ঠেংগামারা গ্রামের আবুল কালাম সরদারের ছেলে। গুরুতর আহত প্রেমিকার নাম প্রিয়া আক্তার(২০)। সে উপজেলার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের সাইদ বেপারীর একমাত্র মেয়ে। আহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রেমিক বায়জিদের সাথে মেসেঞ্জারে কথা হয় প্রেমিকা প্রিয়ার। এসময় তাকে শপিং করে দেয়ার কথা বলে দেখা করতে বলে প্রেমিক বায়জিদ। পরে পরিবারের কাছে মিথ্যা বলে বাড়ি থেকে বের হয় প্রিয়া। পরবর্তীতে সন্ধ্যার দিকে প্রিয়াকে প্রেমিক বায়জিদ ভুরঘাটা এলাকায় তার নানা বাড়ির কাছে নিয়ে যায়। এসময় তাদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে প্রিয়ার গলা ও পেটে আঘাত করে বায়জিদ। এতে প্রিয়ার গলার এক তৃতীয়াংশ কেটে যায় এবং পেটে সামান্য ক্ষত হয়।
পরবর্তীতে বায়জিদ ও তার খালা তমা গুরুতর আহত প্রিয়াকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। এসময় তারা প্রিয়ার ব্যবহৃত মোবাইল ফোনও নিয়ে যায় বলে জানায় আহত প্রিয়া। পরে প্রিয়ার বাবা-মা খবর পেয়ে প্রিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ওয়াহিদুজ্জামান জানান,”রাত ৮ টার দিকে গলা কাটা অবস্থায় একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়।রোগীর গলার এক তৃতীয়াংশ কেটে গিয়েছে এবং পেটেও সামান্য ক্ষত রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি। প্রিয়ার মা জানান,”আমাদের দুই ছেলের ভিতরে একজন ইতালী প্রবাসী এবং এক ছেলে পুলিশে চাকুরী করে। সে শরীয়তপুর আছে। আমার মেয়েকে নিয়ে আমরা বাড়িতে থাকি। শনিবার ইফতারের কিছু সময় আগে প্রিয়া শপিং করার কথা বলে বাড়ি হতে একা বের হয়। পরে রাত ৮ টার দিকে হাসপাতাল হতে ফোন পেয়ে এসে দেখি আমার মেয়ের গলা কেটে ফেলেছে সন্ত্রাসী বায়জিদ। আমরা ওর শাস্তি চাই। প্রিয়ার বাবা সাইদ সরদার বলেন,”আমরা মেয়েকে চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছি। এসে বায়জিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করবো।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত বায়জিতকে এলাকায় পাওয়া যায়নি। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন,”ঘটনাটি শুনেছি।তবে এবিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন
সারিয়াকান্দি পৌরসভার বিভিন্ন স্থানে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
দীর্ঘ ৬ বছর পর মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বড়াইগ্রামে হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ লাখ টাক জরিমানা
কুলাউড়ায় ডাইনিং ডিলাইট, পাকশীসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা