পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। এই সময় রাজধানীবাসীর অন্যতম প্রধান গণপরিবহন মেট্রোরেল চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গতকাল সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে আবারও নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় নিয়ে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটিসহ এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।
ঈদকে ঘিরে রাজধানীতে যাতায়াতের চাপ কমে গেলেও, ছুটির পরপরই কর্মস্থলে ফেরা মানুষের জন্য মেট্রোরেল চালু থাকা বড় স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনএনবাংলা/


আরও পড়ুন
জ্বালানি সংকটের আশঙ্কা, শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি ৩ দিন করার সিদ্ধান্ত
৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায়
ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের