মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে কয়েকশ প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দুইশ বা তার কিছু বেশি সংখ্যক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত অতিক্রম করে আজারবাইজানে নেওয়া হবে। এরপর বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে আনা হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই এ কার্যক্রম শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, পুরো প্রত্যাবাসন প্রক্রিয়া তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যাচ্ছেন। পাশাপাশি সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশ্যে বাকুর পথে রওনা হয়েছেন।
উল্লেখ্য, গত বছরের জুন মাসে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময় সেখানে আটকে পড়া বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ বন্ধ
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি
ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী