Thursday, March 19th, 2026, 5:46 pm

চাঁদপুরে আগাম ঈদ, হাজীগঞ্জে ৭ মুসল্লির জামায়াত অনুষ্ঠিত

 

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় ৭ জন মুসল্লি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার সাদ্রা এলাকায় এই ছোট পরিসরের ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইমামতি করেন মাওলানা ইসহাকের পুত্র মাওলানা আবুবক্কর চৌধুরী। এতে অংশ নেন মাত্র ৭ জন মুসল্লি।

জানা গেছে, ভিন্ন মতাবলম্বী হওয়ায় তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের যেকোনো দেশে চাঁদ দেখে ঈদ উদযাপনের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে থাকেন। প্রতি বছরের মতো এবারও তারা নিজস্ব ব্যবস্থাপনায় ঈদের নামাজ আদায় করেন।

উল্লেখ্য, চাঁদ দেখার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে আজ ঈদ উদযাপিত হচ্ছে। পাশাপাশি পশ্চিম আফ্রিকার দেশ মালি ও নাইজারেও মুসলিমরা আজ ঈদুল ফিতর পালন করছেন।

এনএনবাংলা/