Friday, March 20th, 2026, 11:38 pm

পাঁচ সিনেমার ঈদ: হল সংখ্যায় শীর্ষে শাকিব, মাল্টিপ্লেক্সে নজর অন্যদের

 

ঈদুল ফিতর উপলক্ষে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা। বাণিজ্যিক, থ্রিলার, সাহিত্যনির্ভর ও নারীকেন্দ্রিক গল্পে সাজানো এসব সিনেমা ঘিরে তৈরি হয়েছে দর্শকদের বাড়তি আগ্রহ।

মুক্তির তালিকায় রয়েছে—শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, আফরান নিশোর ‘দম’, চার নারী অভিনয়শিল্পীর ‘প্রেশার কুকার’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’ এবং একাধিক তারকাশিল্পীর ‘বনলতা এক্সপ্রেস’।

হল দখলে এগিয়ে শাকিব খান

প্রতিবারের মতো এবারও প্রেক্ষাগৃহ বণ্টনে এগিয়ে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তি পাচ্ছে প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে, যা ঈদের বাজারে তাকে এগিয়ে রেখেছে।

মাল্টিপ্লেক্সে ভরসা অন্য সিনেমাগুলোর

অন্যদিকে ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’ ও ‘প্রেশার কুকার’—এই তিনটি সিনেমা প্রথম ধাপে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে। আপাতত সিঙ্গেল স্ক্রিনে মুক্তি স্থগিত রাখা হয়েছে।

সিনেমাগুলোর পরিচালক ও প্রযোজকরা জানিয়েছেন, পাইরেসি বন্ধ ও সিনেমার সঠিক হিসাব পেতে এই উদ্যোগ নিয়েছেন তারা।

এবার সিনেমার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় প্রেক্ষাগৃহ মালিকরা আশাবাদী—ঈদের উৎসবমুখর পরিবেশে দর্শকরা আবারও হলে ফিরবেন।

উল্লেখ্য, পাঁচটি সিনেমাই গত সোমবার সেন্সর বোর্ড থেকে বিভিন্ন গ্রেডে মুক্তির অনুমতি পেয়েছে।

এনএনবাংলা/