ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার ভিড়ে শুরুতে অনেকটাই নীরব ছিল বনলতা এক্সপ্রেস। যেখানে অন্য সিনেমাগুলো অ্যাকশন, ভায়োলেন্স আর জমজমাট প্রচারণায় দর্শকের দৃষ্টি কাড়ছিল, সেখানে তানিম নূর পরিচালিত এই চলচ্চিত্রটি ছিল কিছুটা ধীর ও মৃদু উপস্থিতির।
তবে মুক্তির পর চিত্রটা বদলে গেছে। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ-এর গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি আয়-রোজগারের দিক থেকে পেছনে ফেলেছে ঢালিউডের বড় বাজেটের ছবিগুলোকেও।
বক্স অফিসে চমকপ্রদ সাফল্য
জানা গেছে, আনঅফিসিয়ালি প্রায় সাতাত্তর লক্ষ তেত্রিশ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার।
বিএমআর-এর দেওয়া তথ্যমতে, প্রথম দিন ‘বনলতা এক্সপ্রেস’ ১৮. ৫৪ লক্ষ টাকা। দুইদিন সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৪০.৮০ লক্ষ টাকা। তৃতীয় দিনেও সিনেমাটি কালেকশনে বেশ ভালো গ্রোথ এসেছে। ২৮. ৮৯ লক্ষ টাকা। তিনদিন শেষে `বনলতা এক্সপ্রেস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৮৮ .২৩ লক্ষ টাকা।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সিনেমাটি প্রদর্শিত হচ্ছে সকাল ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট এবং রাত ৮টায়। সীমান্ত সম্ভার শাখায় দেখা যাবে দুপুর ২টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।
সকেএস টাওয়ারে শো থাকছে সকাল ১১টা ১০ মিনিট, বিকেল ৫টা এবং রাত ৮টা ২০ মিনিটে। মিরপুরের সনি স্কয়ারে সিনেমাটি চলবে সকাল ১১টা ৫ মিনিট, দুপুর ২টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে।
এছাড়া সেন্টারপয়েন্ট শাখায় দেখা যাবে সকাল ১১টা ৫ মিনিট, বিকেল ৫টা ২৫ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটির প্রদর্শনী হবে বিকেল ৩টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টায়। এছাড়া জিঞ্জিরার লায়ন সিনেমাসে দেখা যাবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
চট্টগ্রামের বালি আর্কেড শাখায় দুপুর ১টা ৫৫ মিনিট ও বিকেল ৫টায় এবং ফিনলে স্কয়ার শাখায় দুপুর ২টা ও বিকেল ৪টা ৪০ মিনিটে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। কুমিল্লার দর্শকদের জন্য কে স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা এবং রাত ৮টায়।
গল্প ও নির্মাতার ভাবনা
পরিচালক তানিম নূরের ভাষ্যে, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ। নির্মাতার কথায়, পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই ছবিতে।
‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও শরীফুল রাজ অভিনীত এই সিনেমাটি এখন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ঢাকায় যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা
অননুমোদিত ক্লিনিকে ‘জিরো টলারেন্স’, রাজধানীতে সাঁড়াশি অভিযান শুরু
বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর