Thursday, March 26th, 2026, 6:30 pm

যুদ্ধ বন্ধ করতে যে ৫ শর্ত দিল ইরান

 

চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে ইরান যুদ্ধ শেষের জন্য পাঁচটি শর্ত দিয়েছে। এমন খবর দিয়েছে বিবিসি।

শর্তগুলো হলো:

১.শত্রুপক্ষের সব ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করতে হবে।

২.ভবিষ্যতে ইরানের ওপর এ ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না, সে বিষয়ে কার্যকর ও স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।

৩.যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে।

৪.পুরো অঞ্চলের সব স্থানে, সংশ্লিষ্ট সব গোষ্ঠীর মধ্যে যুদ্ধ সমাপ্ত করতে হবে।

৫.হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে এবং তা নিশ্চিত করতে হবে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায়। কর্মকর্তা বলেন, “ইরান তখনই যুদ্ধ শেষ করবে, যখন তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে এবং নির্ধারিত শর্তগুলো পূরণ হবে।

এনএনবাংলা/