শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচ তলায় প্রায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার তেলের ট্যাংক স্থাপন করে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাতে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক স্থাপন করে অবৈধভাবে ডিজেল মজুদ ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ট্যাংকে ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করে এবং ২৪ ঘণ্টার মধ্যে তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, প্রচলিত আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সব কাগজপত্র জব্দ করা হয়েছে। এসব নথি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
স্বাধীনতা দিবসে কমলগঞ্জে ‘লাউয়াছড়া ২৬ কিমি ম্যারাথন’ অনুষ্ঠিত
স্বাধীনতা দিবসে মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল