যশোর-নড়াইল মহাসড়কে ফতেপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লেগেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে বাসের অর্ধশতাধিক যাত্রী নিরাপদে বেরিয়ে আসেন।
পুলিশ জানায়, যশোরের মনিহার থেকে যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামের ওই বাসটি ঢাকার দিকে ছেড়ে যায়। ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিকট শব্দে বাস থেমে গেলে যাত্রীরা নিরাপদে বাস থেকে নামেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল ইসলাম বলেন, বাস ছাড়ার আগে ড্রাইভার বাসটির যান্ত্রিক ত্রুটির কথা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তবুও মালিকদের জোরাজুরির কারণে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ এই ঘটনার বিষয়ে তদন্ত চালাচ্ছে এবং কোনো বেআইনি দিক পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী
কুমিল্লার দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
‘সরকার বলছে সংকট নেই, কিন্তু পাম্পে পাওয়া যাচ্ছে না তেল’: ভোগান্তিতে সাধারণ মানুষ