Sunday, March 29th, 2026, 4:03 pm

কুড়িগ্রামে জ্বালানি সংকটে বিড়ম্বনায় পরিবহণ  চালক ও সাধারণ মানুষ

কুড়িগ্রাম   প্রতিনিধি:

গত এক সপ্তাহ  ধরে কুড়িগ্রাম জেলার ফিলিং স্টেশনগুলোতে তীব্র জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়মিত সরবরাহের কারণে জেলার ২১টি ফিলিং স্টেশনের বেশিরভাগেই তেলের সংকট দেখা দিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা।

জানা গেছে, সরবরাহকারী তিন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার মধ্যে পদ্মা ইতোমধ্যে তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অপরদিকে,মেঘনা  পেট্রোলিয়াম  কিছু কিছু ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে তেল সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় অনেক কম। যমুনা থেকেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এ অবস্থায় জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে শনিবার সকাল থেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ তেল পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে ১০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, তাও সব স্টেশনে পাওয়া যাচ্ছে না।

কয়েকটি ফিলিং স্টেশন সীমিত পরিসরে তেল বিক্রি চালু রাখলেও অনেক স্টেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানা গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যানবাহনের চালকরা।সরকারি, বেসরকারি দপ্তরসহ বিভিন্ন

পেশাজীবি মানুষরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে তাঁদের কাজের বিঘ্ন ঘটছে।

এদিকে গত শুক্রবার বিকেল থেকে জেলার প্রত্যেকটি পেট্রোল পাম্পে জেলা প্রশাসন থেকে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঠিকভাবে তেল সরবরাহের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে কয়েকটি পাম্পে তেল কার ছবির অভিযোগে জরিমানা করা হলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

তবে পেট্রলিয়াম মালিক অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল রবিবার থেকে তেলের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।