Monday, March 30th, 2026, 4:32 pm

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির

 

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো বিধান নেই। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী যদি কোনো গণভোট অনুষ্ঠিত হওয়ার পর তা বাতিল করা হয়, তাহলে সাধারণ নির্বাচনের ফলাফলও আইনি জটিলতায় পড়তে পারে।

তিনি আরও বলেন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ উদ্বেগজনক। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া শিশির মনির দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। তবে বর্তমানে সেই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি টালবাহানা করছে বলেও তিনি অভিযোগ করেন।

এনএনবাংলা/পিএইচ