নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিপুল পরিমান ডিজেল ও জ্বালানি তেল মজুদ করায় আলতাফ শেখ নামে ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১১০০০ লিটারের বেশি জ্বালানি তেল
সোমবার ৩০ মার্চ বিকেল তিনটার দিকে উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করে ব্যবসা পুষ্ঠিানের স্বত্বাধিকারীকে এই জরিমানার এবং ১১হাজার লিটারের বেশি জ্বালানি তেল জব্দ করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত ।
এসময় তিনি জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। সেই সঙ্গে মজুদকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়। তিনি আরো জানান, এই জ্বালানি তেল বিক্রয়ের জন্য প্রশাসন থেকে ত্যাগ অফিসার নিয়োগ করা হবে।


আরও পড়ুন
লক্ষ্মীপুরে তেল না দিয়ে লাপাত্তা পাম্প কর্তৃপক্ষ: অভিযানে এসে ফিরে গেলেন ইউএনও
পাওনা টাকা ফেরত চাওয়ায় শ্বাসরোধে হত্যা: রংপুর র্যাব-১৩ হাতে স্বামী-স্ত্রী গ্রেফতার
মুরাদনগরে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি, নারী কেলেংকারীসহ নানাহ অভিযোগে বহিষ্কার