ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ টানা ৩০ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে সতর্ক করা হয়েছে যে, কিছু ইহুদি সেটেলার মসজিদ চত্বরে পশু নিয়ে ঢুকার চেষ্টা করছে। জেরুজালেম গভর্নরেট রোববার সন্ধ্যায় এই খবর জানিয়ে বলেছেন, এটি মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপানোর জন্য একটি বিপজ্জনক উসকানির অংশ।
গভর্নরেটের বিবৃতিতে বলা হয়েছে, পাসওভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ‘টেম্পল মাউন্ট সংগঠনগুলো’ চলমান বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উসকানি দিচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে ইতিমধ্যেই তিনটি ঘটনা ঘটেছে, যেখানে মসজিদ চত্বরে পশু জবাই করা হয়েছে বা রক্তমাখা মাংস আনা হয়েছে। গভর্নরেট এটিকে মসজিদের ভেতরে নতুন বাস্তবতা তৈরি করার জন্য পরিকল্পিত উসকানির অংশ হিসেবে বর্ণনা করেছেন।
এছাড়া ইসরায়েলের কট্টর ডানপন্থী ও ধর্মীয় আন্দোলনের একটি অংশের লক্ষ্য মসজিদ চত্বরে নতুন আচার প্রতিষ্ঠা করা এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তন করা। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যে, ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পাসওভার উৎসব চলাকালীন পরিস্থিতি আরও তিক্ত ও উত্তেজনাপূর্ণ হতে পারে।
সূত্র– মিডল ইস্ট মনিটর
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
দেশে জ্বালানির সংকট নেই, এপ্রিল মাসে সরবরাহ স্বাভাবিক থাকবে: যুগ্মসচিব
হরমুজ প্রণালি না খুলেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কাজটি স্থগিত রাখতে চান ভবিষ্যতের জন্য: ওয়াল স্ট্রিট জার্নাল
২৬ দিনে ২ লাখ লিটার তেল উদ্ধার: অভিযান, মামলা ও কারাদণ্ড