দীর্ঘ বাছাইপর্বের নাটকীয়তা শেষে অবশেষে চূড়ান্ত হলো ৪৮ দলের মহারণ—ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শুরু হবে আগামী ১১ জুন।
বাছাইপর্বের শেষদিকে ছিল চরম উত্তেজনা। গ্রুপে হতাশাজনক পারফরম্যান্স করেও প্লে-অফে উঠে এসে পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইডেন। বিপরীতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করে বড় ধাক্কা খেয়েছে।
বিশ্বকাপ ২০২৬: ৪৮ দল ও তাদের সেরা পারফরম্যান্স—
স্বাগতিক ও সরাসরি কোয়ালিফাই
কানাডা — গ্রুপ পর্ব (১৯৮৬, ২০২২)
মেক্সিকো — কোয়ার্টার ফাইনাল (১৯৭০, ১৯৮৬)
যুক্তরাষ্ট্র — তৃতীয় স্থান (১৯৩০)

এশিয়া ও ওশেনিয়া
জাপান — শেষ ১৬ (২০০২, ২০১০, ২০১৮, ২০২২)
নিউ জিল্যান্ড — গ্রুপ পর্ব (১৯৮২, ২০১০)
ইরান — গ্রুপ পর্ব
উজবেকিস্তান — প্রথমবার
দক্ষিণ কোরিয়া — ৪র্থ (২০০২)
জর্ডান — প্রথমবার
অস্ট্রেলিয়া — শেষ ১৬ (২০০৬, ২০২২)
দক্ষিণ আমেরিকা
আর্জেন্টিনা — চ্যাম্পিয়ন (১৯৭৮, ১৯৮৬, ২০২২)
ব্রাজিল — চ্যাম্পিয়ন (৫ বার)
উরুগুয়ে — চ্যাম্পিয়ন (১৯৩০, ১৯৫০)
কলম্বিয়া — কোয়ার্টার ফাইনাল (২০১৪)
প্যারাগুয়ে — কোয়ার্টার ফাইনাল (২০১০)
একুয়েডর — শেষ ১৬ (২০০৬)
আফ্রিকা
মরক্কো — ৪র্থ (২০২২)
তিউনিসিয়া — গ্রুপ পর্ব
মিশর — শেষ ১৬ (১৯৩৪)
আলজেরিয়া — শেষ ১৬ (২০১৪)
ঘানা — কোয়ার্টার ফাইনাল (২০১০)
কেপ ভার্দে — প্রথমবার
দক্ষিণ আফ্রিকা — গ্রুপ পর্ব
কোত দি ভোয়া — গ্রুপ পর্ব
সেনেগাল — কোয়ার্টার ফাইনাল (২০০২)
ডিআর কঙ্গো — গ্রুপ পর্ব

ইউরোপ
ইংল্যান্ড — চ্যাম্পিয়ন (১৯৬৬)
ফ্রান্স — চ্যাম্পিয়ন (১৯৯৮, ২০১৮)
জার্মানি — চ্যাম্পিয়ন (৪ বার)
স্পেন — চ্যাম্পিয়ন (২০১০)
নেদারল্যান্ডস — রানার্স আপ (৩ বার)
ক্রোয়েশিয়া — রানার্স আপ (২০১৮)
পর্তুগাল — ৩য় (১৯৬৬)
বেলজিয়াম — ৩য় (২০১৮)
সুইজারল্যান্ড — কোয়ার্টার ফাইনাল
অস্ট্রিয়া — ৩য় (১৯৫৪)
নরওয়ে — শেষ ১৬
স্কটল্যান্ড — গ্রুপ পর্ব
সুইডেন — রানার্স আপ (১৯৫৮)
তুরস্ক — ৩য় (২০০২)
চেক প্রজাতন্ত্র — রানার্স আপ
বসনিয়া — গ্রুপ পর্ব
কনকাকাফ ও অন্যান্য
কাতার — গ্রুপ পর্ব
সৌদি আরব — শেষ ১৬ (১৯৯৪)
পানামা — গ্রুপ পর্ব
হাইতি — গ্রুপ পর্ব
কুরাসাও — প্রথমবার
ইরাক — গ্রুপ পর্ব
গ্রুপ বিন্যাস ( ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ)
গ্রুপ A: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র
গ্রুপ B: কানাডা, বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ C: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ D: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ E: জার্মানি, কুরাসাও, কোত দি ভোয়া, একুয়েডর
গ্রুপ F: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ G: বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জিল্যান্ড
গ্রুপ H: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ I: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ J: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ K: পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ L: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
বিশ্লেষণ: কারা ফেভারিট
ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি ও স্পেন—এই ঐতিহ্যবাহী শক্তিগুলো আবারও শিরোপার দৌড়ে এগিয়ে। তবে মরক্কো, জাপান বা সেনেগালের মতো দলগুলো হতে পারে ডার্ক হর্স।
এনএনবাংলা/

আরও পড়ুন
রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপে নিচ্ছেন প্রিয়াঙ্কা
ক্রাইমিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৯
দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প