স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বজ্রপাতের মতো হঠাৎ করে দেশে হাম দেখা দিয়েছে এবং শুরুতে এ বিষয়ে তেমন কোনো প্রস্তুতি ছিল না।
বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম হঠাৎ করেই বজ্রপাতের মতো আঘাত হেনেছে। শুরুতে প্রস্তুতি না থাকলেও অল্প সময়ের মধ্যেই এই রোগ মোকাবিলায় এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে সরকার।
এর আগে গত বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাম টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশব্যাপী হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।
তিনি আরও বলেন, আগামী রবিবার থেকে মাঠপর্যায়ে এই টিকাদান কার্যক্রম শুরু হবে এবং ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
জ্বালানি সরবরাহে ঘাটতি নেই, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
১৬ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
ঈদযাত্রায় প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২০ জন