নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের হাফরাস্তা এলাকায় একটি পেট্রোলিয়াম এজেন্সিতে কন্টেইনারে তেল না দেওয়ায় ওই পাম্পের সেলসম্যান শানু রায়কে বাটাম দিয়ে পিটিয়েছে জখম করার ঘটনা ঘটেছে। এদিকে ওই পাম্পের মালিক মীর হাবিবুল আলম বাদী হয়ে দুইজনকে আসামি করে বুধবার দুপুরে নাটোর থানায় মামলা দায়ের করেছে।
অন্যদিকে আহত শানু রায়কে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক ওই পাম্পে তেল দেয়া বন্ধ রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের হাফ রাস্তায় এলাকার রিয়াজুলের ছেলে শাহীন নামে এক যুবক কন্টেইনারে তেল নিতে এলে নিরাপত্তাজনিত কারণে কর্মরত সেলসম্যান শানু রায় তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটি হয় পরে পিছনে করে একটি বাটাম নিয়ে এসে অতর্কিত হামলা চালায়।এতে তিনি গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করে একপর্যায়ে তেল দিয়া বন্ধ রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এবিষয় পেট্রোলিয়াম এজেন্সির মালিক মীর হাবিবুল আলম বলেন, মাস ব্যাপী চলা এই সংঘাত মধ্যপ্রচ্যজুরে ছরিয়েছে।
যার জ্বালানি সরবারাহ ব্যাহত হওয়ায় বিশ্বে নজিরবিহীন জ্বালানি সংকট তৈরী হয়েছে। যার প্রভাব বাংলাদেশেও চরম আকার ধারণ করেছে। যার প্রভাব বাংলাদেশেও প্রকট আকার ধারণ করেছে। তার কর্মচারী সরকারি নির্দেশনা মেনে সকাল ১০টা – রাত পর্যন্ত তেল সরবারাহ করে আসছিলো। এমতাস্তায় পূর্ব থেকে শহরের হাপরাস্তা এলাকার জিয়াজুল ও তার ছেলে শাহিন পূর্বে থেকে দাবীকৃত দুই লক্ষ টাকা অথবা চাহিদামদ অভিযুক্তদের কন্টেইনারে জ্বালানি তেল দাবী করা হয়। এতে কর্মরত সেলসম্যান শানু রায় তা দিতে অস্বীকৃতি জানালে তাকে বাটাম দিয়ে পিটিয়েছে জখম করা হয়।
এছাড়া নাটোর পাবনা মহাসড়কে শহরের দত্তপারা রিভু পাম্পে হঠাৎ করে তেল দেয়া বন্ধ করায় বিভিন্ন যানবাহনের চালক ও বাইকাররা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে । পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম।
অন্যদিকে লালপুরে কন্টেইনারে তেল দেওয়ায় ভিডিও ধারণ করার সময় এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কদিমচিলাম এলাকায় সাদিয়া তেল পাম্পে এই ঘটনা ঘটে।
লালপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয় পেট্রলপাম্পগুলোয় নিরাপত্তা জোরদার, সরকারি মনিটরিং বৃদ্ধি ও বিশৃঙ্খলা রোধে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নাটোরের পেট্রলপাম্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তেলের কোনো স্থায়ী সংকট নেই। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন
খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে ক্রীড়া উন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
৩০ এপ্রিল সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে ১০ লক্ষ টাকার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী (রিং জাল) জব্দ,আগুনে পুড়িয়ে ধ্বংস