Thursday, April 2nd, 2026, 9:13 pm

দাউদকান্দিতে অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

অধূমপায়ী ফোরাম (অফ)-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বরণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দি আমিরাবাদ মেডিকেল সেন্টারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।

সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাসেল রাফি’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ শাহআলম। এর আগে প্রধান ও বিশেষ অতিথিদের অংশ গ্রহণে ধূমপান নিরুৎসাহিত করতে একটি বর্ণাঢ্য র‍্যালী হসপিটাল ক্যাম্পাস থেকে বের হয়, এরপর অধূমপায়ী ফোরাম (অফ) -এর লোগো খচিত একসাথে ৫৫ টি বেলুন আকাশে উত্তোলন করেন অতিথি বৃন্দ।

পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী। আলোচনা পর্বের একপর্যায়ে ফোরামের সহসভাপতি আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের নয়ন ইসলামি সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি বৃন্দের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক-চারবারের রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত এআইপি অধ্যাপক মতিন সৈকত, কুমিল্লার জমিন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক শাহজাদা এমরান, সোনালি অতীত ক্লাবের সভাপতি, ক্রীড়াবিদ ও অধূমপায়ী ফোরাম (অফ)-এর দাউদকান্দি শাখার উপদেষ্টা কামরুল হাসান গরীব, নারায়ণগঞ্জ নৌ বন্দর থানার ওসি সালেহ আহমেদ পাঠান, সংগঠনের সমন্বয়ক গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম, বুড়িচং ব্রাহ্মণপাড়া সংবাদ পত্রিকার সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সংগঠনের উপদেষ্টা কবি খন্দকার আল মামুন, গৌরীপুর বাজার ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শিক্ষাবিদ মোহাম্মদ সুমন সরকার, গৌরীপুর মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মনোয়ারা বেগম দিপু মনি, স্বাগতিক আমিরাবাদ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, কামাল মর্ডান হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল উদ্দিন, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি (তিউসেক) এর সভাপতি সাজ্জাদ হোসেন সাজিদ, সংগঠনের উপদেষ্টা সদ্যপ্রয়াত কবি আলী আশরাফ খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন মাওলানা মানজারুল ইসলাম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের দিয়ে বরণ করেন ডা. খাদিজা আক্তার। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কেক কাটার পর সকলকে কেক দিয়ে আপ্যায়ন করা হয়। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে কেন্দ্রীয়, দাউদকান্দি ও তিতাস উপজেলা শাখার যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন মোহাম্মদ বশির আহমেদ, মোঃ মোতালেব হোসাইন, আমিক বিন জামান, মিজানুর রহমান তালুকদার, আব্দুল কাদের পলাশ, তাসীন তিহামী, মকবুল হোসেন মুন্সি, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফারুক কামাল, তৈয়ব আলী,শরিফুল ইসলাম শিকদার।

সর্বশেষ দাউদকান্দি উপজেলা ও তিতাস উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন দুই উপদেষ্টা মোঃ শাহআলম ও মিজানুর রহমান তালুকদার। দুইবছর মেয়াদি দাউদকান্দি শাখায় ১০ জন উপদেষ্টা ও ৪৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম।

তিতাস উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটিতে ১১ জন উপদেষ্টা ও ৫৬ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মোহাম্মদ শাহজামান শুভ, সাধারণ সম্পাদক তাসীন তিহামী ও সাংগঠনিক সম্পাদক মোতালিব হোসাইন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার ও ডা. মোঃ সোহেল খান প্রমুখ।