সিরাজগঞ্জের নলকা এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের মাঝখানের ডিভাইডারে ধাক্কা লেগে আটকে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
এনএনবাংলা/

আরও পড়ুন
নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বেড়েছে মাছ-মাংস-সবজির দাম
সারাদেশে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ, রাতে আসছে আরও ৩৪ হাজার টন