গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চায়। সরকারের যুক্তি হিসেবে বলা হচ্ছে—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত চালানো বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি প্রয়োজন হবে।
তাসনিম জারা বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু যখন বলা হয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত বা গ্রেপ্তারের আগে সরকারের অনুমতি নিতে হবে, তখন রাষ্ট্র নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। তিনি মনে করেন, এটি আইনের চোখে সবাই সমান—এই মৌলিক সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া এই নেত্রী আরও বলেন, এমন বিধান কার্যকর হলে গুমের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে না। অতীতে বহু পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও যোগ করেন, আইন যদি নিরপেক্ষ না থাকে, তবে তা ক্ষমতাধরদের রক্ষার হাতিয়ার হয়ে দাঁড়ায় এবং সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশের জার্সিতে হামজা’র ১ বছর, বললেন, ‘জীবনের সেরা সিদ্ধান্ত’
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প
নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, বেড়েছে মাছ-মাংস-সবজির দাম