যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ। চীনের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর শীর্ষ অবস্থান থেকে ছিটকে গেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) গতকাল শনিবার এই তথ্য প্রকাশ করেছে।
অটেক্সার পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। দীর্ঘ সময় ধরে শীর্ষ অবস্থানে থাকা চীন এখন তৃতীয় স্থানে নেমেছে।
জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১.৩৭ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এই রফতানি ৮.৫৩ শতাংশ কমেছে।
অন্যদিকে, ভিয়েতনাম এই সময়ে ২.৭ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করে শীর্ষ অবস্থান দখল করেছে। গত বছরের তুলনায় তাদের রফতানি ২.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন। বছরের প্রথম দুই মাসে চীনের রফতানি ৫৭.৬৫ শতাংশ কমে ১.১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করবে, প্রত্যাশা রাষ্ট্রদূতের
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী
২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর