Monday, April 6th, 2026, 5:18 pm

খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

 

দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য প্রকাশ করেছেন ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী। মন্ত্রী আরও জানান, বর্তমানে সংসদ সদস্য ও তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে অর্থমন্ত্রী তথ্য উপস্থাপন করেন।

প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকাও প্রকাশ করেন। মন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠান হলো—

এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড

এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড

এস আলম কোল্ড রোলড স্ট্রিলস লিমিটেড

সোনালি ট্রেডার্স

বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড

গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড

চেমন ইস্পাত লিমিটেড

এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড

ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড

কেয়া কসমেটিকস লিমিটেড

দেশবন্ধু সুগার মিলস লিমিটেড

পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড

পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড

প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড

কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড

মুরাদ এন্টারপ্রাইজ

সিএলসি পাওয়ার কোম্পানি

বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড

রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা আদালতের নির্দেশনায় খেলাপি হিসেবে দেখানো হয়নি।

শেখানো হয়, সরকারের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—

শীর্ষ ২০ ঋণখেলাপি এবং শ্রেণিকৃত ঋণ আদায়ের অগ্রগতি যাচাই

বিকল্প বিরোধ নিষ্পত্তি

ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন হালনাগাদ

খেলাপি ও ইচ্ছাকৃত খেলাপিদের তালিকা প্রকাশ

তফসিলিমিটেড নীতিমালা হালনাগাদ

এনএনবাংলা/পিএইচ