ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা-ধানুয়াঘাট-পাবনা সংযোগ সড়কের ৪ কিলোমিটার সংস্কারকাজে নি¤œমানের খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কাজের শুরু থেকেই এখানে নিম্নমানের খোয়া ও ইটের অতিরিক্ত ঝামা ব্যবহার করা হচ্ছে। পাবনা অঞ্চলের স্থানীয় সরকার বিভাগের তত্তবধায়ক প্রকৌশলী মমিন মজিবুল হক সম্প্রতি কাজটি পরিদর্শনের সময় নি¤œমানের উপকরণের ব্যবহার দেখে অসন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে কাজের গুণগত মান বজায় রাখতে তিনি সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন।
সোমবার রিপোর্ট লেখা পর্যন্ত প্রকল্প এলাকা থেকে নি¤œমানের সামগ্রী সরানো হয়নি। ফলে সুযোগ বুঝে এসব উপকরণ দিয়েই রাস্তা সংস্কার করা হবে বলে এলাকাবাসী আশঙ্কা করছে। হাটগ্রামের রফিকুল ইসলাম বলেন,সড়কটি বিলের মধ্যে হওয়ায় বন্যার সময় ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়। এরপর নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হলে সড়ক বেশিদিন টিকবেনা।
তত্তাবধায়ক প্রকৌশলী মমিন মজিবুল হক বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে গিয়ে নিম্নমানের খোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অবিলম্বে সেসব প্রকল্প এলকা থেকে সরিয়ে ফেলতে উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিকাদারের প্রতিনিধি মি: রতন বলেন উপজেলা প্রকৌশলীর তত্তাবধানে নি¤œমানের উপকরণ সরিয়ে ফেলা হচ্ছে। উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান,উর্ধতন কর্তপক্ষ কাজটি পরিদর্শন করে কিছু ত্রুটি চিহ্নিত করেছেন। সেদিকটা বিবেচনা করেই প্রকল্পের কাজ তদারকি করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার শেষ হবে বলেও তিনি আশা করেন।
উল্লেখ্য, এলজিইডির অধীনে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ৫৪৮ টাকা ব্যয়ে এ কাজটি বাস্তায়ন করছে সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।।

আরও পড়ুন
ফুলবাড়ীতে ট্রলি উল্টে চালকের মৃত্যু
খুলনা-বাগেরহাট সংরক্ষিত আসনে আলোচনায় ফারজানা রশিদ লাবনী
সিলেটে হাম, রুবেলার প্রকোপ বৃদ্ধি: ১ শিশুর মৃত্যু