রাজধানীর লালবাগ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও ভাঙচুরের একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ডিএমপির লালবাগ থানায় দায়ের করা ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবির একটি সূত্র জানায়, শিরীন শারমিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি ধানমন্ডিতে তাঁর আত্মীয় মাসুদ উদ্দিনের বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকেই মঙ্গলবার ভোরে তাঁকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ তাঁর বিরুদ্ধে মোট ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। তাঁকে আদালতে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
গাজায় স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১০
গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ