আশুলিয়ার রুস্তমপুর এলাকায় নদীর উপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার বিকেলে নদীর তীরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে বলেন, রুস্তমপুর থেকে উত্তরা পর্যন্ত সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি ব্রিজ নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক মেম্বার আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানান।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন
নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
মুরাদনগরে সড়কজুড়ে চিরিফুলের চাড়া রোপন
লিবিয়ার বন্ধিশালায় নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যু স্বজনদের আহাজারি