মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ
তরুনদের নিজেদের উদ্যোগে সড়কের দু’পাশে চেরিফুলের গাছ রোপন করে পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছ, গত ক’দিন ধরে উৎসবমুখর পরিবেশ সৌন্দর্যবর্ধকে কুমিল্লার মুরাদনগর উপজেলা পান্নারপুল টু বাখরাবাদ সড়কের পায়ব গ্রাম এলাকায় দ’পাশে শতাধিক চেরি ফুলের গাছ রোপন করে আসছে।
ওই তরুণদের সঙ্গে কথা বলে জানা গেছে, বায়ুদূষণ কমানো ও সড়কের পরিবেশের ভারসাম্য রক্ষা ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, বৃক্ষরোপণ উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়’ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। তরুনদের এ মহৎ কাজকে সাধুবাদ জানান। সবুজে ঘেরা একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুনদের এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাী উৎস হয়ে থাকবে।

আরও পড়ুন
নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
আশুলিয়ায় রুস্তমপুর উত্তরা ব্রিজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
লিবিয়ার বন্ধিশালায় নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যু স্বজনদের আহাজারি