নড়াইল প্রতিনিধি :
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবসের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পি, মেডিকেল অফিসার ডা. সৈয়দ রোকনুজ্জামান। অনুষ্ঠানে সাংবাদিক, স্বস্থ্যকর্মি ও নার্সসহ অনেকে ছিলেন।

আরও পড়ুন
মুরাদনগরে সড়কজুড়ে চিরিফুলের চাড়া রোপন
আশুলিয়ায় রুস্তমপুর উত্তরা ব্রিজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
লিবিয়ার বন্ধিশালায় নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যু স্বজনদের আহাজারি