জ্বালানি তেলের বাড়তি চাপ কমাতে এবং ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে, যার নামকরণ করা হয়েছে ‘ফুয়েল পাস’। ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলায় ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের মাধ্যমে কার্ড বিতরণ শুরু হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশের বিভিন্ন জেলায় এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকায়ও পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে মোটরসাইকেল চালকরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ফুয়েল পাসের মাধ্যমে কার্ডধারীরা কত তেল উত্তোলন করেছেন, তা সহজেই ট্র্যাক করা সম্ভব হবে।
অনলাইনে ফুয়েল পাসের আবেদন
সরকার ইতিমধ্যেই একটি ওয়েবসাইট চালু করেছে, যেখানে চার ধাপে আবেদন করতে হবে—
- fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিআরটিএর রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য প্রদান।
- যাচাই-বাছাইয়ের পর মোবাইলে ওটিপি (One Time Password) প্রাপ্তি।
- ওটিপি সাবমিট করে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পূরণ।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করা–জাতীয় পরিচয়পত্র (NID), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
ফুয়েল পাস কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ এবং শৃঙ্খলা নিশ্চিত করা হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির
মেশিন চালু রাখার তেলও শেষ, বন্ধ হলো দেশের একমাত্র তেল শোধনাগার
নিত্যপণ্যের বাজারে আগুন, শঙ্কা ও অনিশ্চয়তায় মধ্যবিত্তরা