Wednesday, April 8th, 2026, 4:48 pm

রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান: ৪ মালিককে ১৫.৫ লাখ টাকা জরিমানা

রংপুর ব্যুরো:

রংপুরে পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ইটভাটা মালিককে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব -১৩ অতিরিক্ত পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী

সঙবাদ মাধ্যমকে জানান মঙ্গলবার  সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-১৩, রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মিঠাপুকুর উপজেলার ভগবতীপুর ও রামপুরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন, পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা, অতিরিক্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গমনসহ বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় চারটি ইটভাটা মালিকের বিরুদ্ধে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রবিউল প্রামানিক (আর আর ব্্িরক্স ) ৫ লাখ টাকা, নাজমুল ইসলাম এল কেএস বিক্স) ২ লাখ ৫০ হাজার টাকা, সাজেদুল ইসলাম ৪ লাখ টাকা এবং রবিউল ইসলাম ৪ লাখ টাকা। র‌্যাব-১৩ জানায়, পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিধান লঙ্ঘনের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।অভিযান সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।