Thursday, April 9th, 2026, 4:44 pm

নাটোরে কৃষক হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় মেসের তালুকদার নামে এক কৃষককে হত্যা মামলায় হাতিন্দাহ ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান মাহবুব উল আলমসহ ৬ জনের ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

বুধবার (৮ এপ্লিল) দুপুরে রায় ঘোষণা করেন নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম।

দন্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন পলাতক ও ৪ জন আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ১৯৯৯ সালের (২৩ ফেব্রুয়ারি) সিংড়া উপজেলার কলি গ্রামের কৃষক মেছের তালুকদার কে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মেছের তালুকদারের ছেলে বাদি হয়ে ৮ জনকে আসামী করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

এরপর দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আসামীদের দোষি সাব্যস্ত করেন আদালত। ২৬ বছর পর আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আদালত  প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

নাটোর জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু রায়ের সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ দিন বছর পর নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে।