লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে তিনি স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
আকবর হোসেন জানান, ব্যক্তিগত ও পারিবারিক নানা কারণে লন্ডনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তার এই সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের দায়িত্ব গ্রহণের আগে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
লন্ডনে দায়িত্ব পাওয়ার আগে আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী
ক্ষমতার স্বাদ পেয়েই জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম
সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী