গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের নিজস্ব আয় থেকে গঙ্গাচড়া উপজেলার জীবিত বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা ইউনিট কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী। উপজেলা কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিট কমান্ড যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান প্রামানিক লেবু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. ফজলার রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, তদন্ত ওসি আবু হানিফ সরকার। উপজেলা কমান্ড সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলীর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বদরগঞ্জ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মইনুল হক, তারাগঞ্জ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. আলী হোসেন, গঙ্গাচড়ার বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, । প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে অনুদানের ৭ হাজার টাকার করে উপজেলার ৮৩ জন জীবিত থাকা বীর মুক্তিযোদ্ধার মাঝে বিতরণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বলেন, ১৯৭১ সালে হাজার হাজার মা-বোনের ইজ্জতের বিনিময়ে ও শহীদের রক্তের বিনিময় আমরা লাল সবুজের পতাকার বাংলাদেশ অর্জন করেছি। কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে ষড়যন্ত্র করে খাটো করছে কিছু কুচক্রী মহল। এ ষড়যন্ত্র রুখতে শেষ বয়সেও আমাদের ঐক্য থাকতে হবে। এছাড়াও সরকারকে বীর মুক্তিযোদ্ধাগণের মর্যাদা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়।


আরও পড়ুন
গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র খুলনার লিফলেট বিতরণ
হাতিতে চড়ে বরের আগমন, ঘোড়ার গাড়িতে কনের বিদায়—জয়পুরহাটে ব্যতিক্রমী বিয়ে
নাসিরনগরে সড়কের পাশে মিলল ৪০ কেজি গাঁজা