নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্থানীয়দের ধাওয়া খেয়ে সড়কের পাশে ফেলে যাওয়া ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে নাসিরনগর সদরের নাসিরপুর সড়কের পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শাহীনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানায়, সন্ধ্যা রাতের ওই সময়ে একাধিক মাদক কারবারি গাজাঁর বস্তা নিয়ে এ সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করলে তাদের কাছে থাকা ৪টি বস্তা ফেলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২০ প্যাকেটে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।


আরও পড়ুন
গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র খুলনার লিফলেট বিতরণ
হাতিতে চড়ে বরের আগমন, ঘোড়ার গাড়িতে কনের বিদায়—জয়পুরহাটে ব্যতিক্রমী বিয়ে
গঙ্গাচড়ায় জীবিত বীর মুক্তিযোদ্ধাগণের মাঝে অনুদানের চেক বিতরণ