Saturday, April 11th, 2026, 7:15 pm

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

 

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। তিনি উভয় পক্ষকে সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, এই কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়ার জন্য দুই পক্ষকে আহ্বান জানিয়েছেন মহাসচিব। এর মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা কমানো সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সংঘাত এড়িয়ে আবার যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই সবচেয়ে কার্যকর পথ। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই বলেও মহাসচিব মনে করেন।

মহাসচিবের বক্তব্য অনুযায়ী, যেকোনো সমাধান অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা অনুসরণ করে হতে হবে।

এছাড়া জানানো হয়েছে, কূটনৈতিক প্রচেষ্টাকে সহায়তা করতে মহাসচিবের একজন ব্যক্তিগত দূত বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন।

এনএনবাংলা/পিএইচ