প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা দিনাজপুর টেক্সটাইল মিল শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
রোববার (১২ এপ্রিল) সকালে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি প্রায় ২২ বছর ধরে বন্ধ থাকা মিলটির গুদাম, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বন্ধ হয়ে যাওয়া মিলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দিনাজপুর টেক্সটাইল মিল পুনরায় চালুর লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া বড় বড় মিলগুলো পর্যায়ক্রমে চালু করা হবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব মিল পুনরায় চালু হলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দীর্ঘদিন কর্মহীন থাকা শ্রমিকরা আবারও চাকরিতে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ৩৭ একর জায়গার ওপর ১৯৭৮ সালে দিনাজপুর টেক্সটাইল মিলটি নির্মাণ করা হয় এবং ১৯৮০ সালে এটি উৎপাদনে যায়। পরবর্তীতে তৎকালীন সরকার ২০০২ সালের দিকে মিলটি বন্ধ ঘোষণা করে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান