কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে “নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার অংশ হিসেবে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং এমএস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিঃ।
রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আল আমিন সরকার। এতে সভাপতিত্ব করেন এমএস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিঃ এর উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রিজভী। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সমীক্ষা দলনেতা মোহাম্মদ রাকিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএমইডির পরিচালক (উপসচিব) ফৌজিয়া রহমান, আইএমইডির উপপরিচালক এটিএম ফরহাদ চৌধুরী, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ।
এসময় অন্যান্যের মাঝে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে টেকসই অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা ও তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রকল্প বান্তবায়নকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা উন্মুক্ত আলোচনায় নগর সেবা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। কর্মশালায় নগর ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, অবকাঠামো উন্নয়নের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে। তাছাড়া কর্মশালায় নগর সেবা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।


আরও পড়ুন
মাদারীপুরে চলন্ত বাসে আগুন, নিহত ১
বিএনপি ওয়াদা ভঙ্গ করে না, বাস্তবায়ন ও জনকল্যাণে কাজ করে-প্রিন্স
রংপুরে যুবদল নেতাকে হত্যার জেরে বাড়ি ও দোকানপাটে হামলা