পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।
সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
প্রতি বছর পহেলা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরণের র্যালি বের করা হয়। এছাড়া রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান।
এ সকল আয়োজনকে ঘিরে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক জনসমাগম হয়ে থাকে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
গুরুত্বপূর্ণ সড়কে কার্যকর হচ্ছে সিগন্যাল লাইট, অমান্য করলে জরিমানা
ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭