Thursday, April 23rd, 2026, 4:37 pm

গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে গঙ্গাচড়ায় বৃহস্পতিবার জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯) এর উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী ঢাকার আয়োজনে ও গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে উপস্থিত

থেকে পুষ্টি বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জেসমিন আক্তার।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আবু মো. আলেমুল বাসারের স্বাস্থ্য সম্মত পুষ্টি খাবার বিষয় আলোচনা করেন। আরো বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও  উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মাহফুজার রহমান, মডেল থানার ওসি তদন্ত আবু হানিফ, পরিবার পরিকল্পনা অফিসার রেজানুল হাসান, উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন, এমওডিসি ডা. আশিক আলী, ওয়াল্ড ভিশনের প্রতিনিধি লিওবার্ট, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি শামসুদ্দিন, গ্রাম বিকাশ কেন্দ্রে প্রতিনিধি ডা. শামসুর রহমান, সাংবাদিক আব্দুল বারী স্বপন। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. কেরামত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, মৎস কর্মকর্তা রেজাউল কবির, শিক্ষা কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের কর্সকর্তা-কর্মচারি, বিভিন্ন সহযোগী এনজিওর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জানানো হয় সপ্তাহের কর্মসূচির রয়েছে ১ম দিন র‍্যালি, আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠান, ২য় দিন ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ঈমাম কর্তৃক মসজিদে পুষ্টি বার্তা ও এতিম খানায় পুষ্টি সমৃদ্ধ খাবার পরিবেশন, ৩য় দিন শিশু পুষ্টি বিষয়ক কর্মসূচি চিত্রাংকন প্রতিযোগিতা, ৪র্থ দিন কিশোরকালীন পুষ্টি কুইজ ও রচনা প্রতিযোগিতা, ৫ম দিন মহিলা সমাবেশ, ৬ষ্ট দিন প্রবীন সমাবেশ ও ৭ম দিন পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।