যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়, ডিপার্টমেন্ট অব স্টেট বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি।
তবে এই সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও জানানো হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ তালিকাভুক্ত ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান বন্ধ রাখা হবে।
এর আগে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকরা বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) গ্রহণ করছেন— সে বিষয়ে একটি তালিকা ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামে প্রকাশিত ওই তালিকায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ সরকারি সহায়তা গ্রহণ করে থাকে।
এ তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশ— ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল— অন্তর্ভুক্ত ছিল।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান
জ্বালানির দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের মূল্য বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা